উত্তরদিনাজপুর

এলাকায় অবৈধ ভাবে গজিয়ে উঠেছে দেশী ও চলাই মদের ঠেক।প্রতিবাদে থানায় অভিযোগ দায়ার করলেন মহিলারা

অবৈধভাবে দেশী ও চলাই মদের ঠেক গজিয়ে ওঠার প্রতিবাদে এলাকার মহিলারা একত্রিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের ডালিমগায়ের মধ্য দূর্গাপুর এলাকায় বেশকিছু দিন ধরে অবৈধ ভাবে দেশী ও চলাই মদের ঠেক বসেছে। যার ফলে  গ্রামের ছেলেরা নষ্ট হয়ে পড়েছে এবং বহু পরিবারের লোকজন সেগুলি খেয়ে সর্বশান্ত হয়ে পড়ছে। অভিযোগ তাদের পক্ষ থেকে নিষেধ করা হলেও তাতেও কোন সুফল বেরিয়ে আসেনি। ফলে এক দিকে যেমন বাড়ির ছেলেরা নষ্ট হচ্ছে তার সাথে সাথে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সেই কারনে আজ এলাকার মহিলারা একত্রিত হয়ে গন সাক্ষর সহ লিখিত অভিযোগ দায়ের করে কালিয়াগঞ্জ থনায়। তাদের দাবি পুলিশ যদি কোন ব্যবস্থা না করে তাহলে তারা নিজেরা অবৈধ ভাবে গজিয়ে ওঠা ওই সমস্ত দেশী ও চলাই মদের ঠেক ভাংচুর করবে।

            তপতী রায় নামে এক মহিলা জানান, অবৈধভাবে দেশী ও চলাই মদ গজিয়ে ওঠার কারনে বাড়ির ছেলেরা নষ্ট হচ্ছে তার সাথে সাথে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।বারবার জানানো হলেও কোন সুফল না পাওয়ায় গ্রামের মহিলারা সবাই মিলে থনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তারা পড়ে নিজেরাই ভেঙে ফেলবে মদের ঠেক বলে জানান গ্রামের মহিলারা।